ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫

শ্রীপুরে ভেজাল মৎস্যখাদ্য উৎপাদনকারী কারখানাকে অর্থদণ্ড

ভ্রাম্যমাণ প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৫ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে এক মৎস্যখাদ্য উৎপাদনকারী কারখানায় অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিপননের দায়ে কারাখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আজ রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওচালা গ্রামের আমিন ফিড মিলে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভেজাল মৎস্যখাদ্য উৎপাদন কারখানায় অভিযান পরিচালনা করে কারখানা মালিককে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। একই সঙ্গে কারখানা পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের আগপর্যন্ত কারখানার সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। কারখানার পরিবেশের ছাড়পত্র ছাড়াও অনেক দপ্তরের অনুমতি নেই। অভিযানকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।